kolkata

1 day ago

LIVE UPDATE West Bengal Assembly Election Results : তৃণমূল বনাম বিজেপি—শেষ হাসি কার? দিদি না দাদা নিয়ে চরম উত্তেজনা

West Bengal Assembly Election
West Bengal Assembly Election

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:

'বাঙালি বাবু' মোদি

বঙ্গজয়ের পর ময়ূরপুচ্ছ ধুতিতে 'বাঙালি বাবু' সাজলেন নরেন্দ্র মোদি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বাজছে, 'চাই বিজেপি সরকার'।


১০ জেলায় প্রায় নিশ্চিহ্ন তৃণমূল, গেরুয়া ঝড় সর্বত্র

১০টি জেলায় প্রায় নিশ্চিহ্ন তৃণমূল। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান।

'বাংলায় ফুটল পদ্ম', টুইট মোদির

বঙ্গে গেরুয়া ঝড়। মমতা সরকারের পতন। বাংলায় ক্ষমতা দখল নিশ্চিত হতেই পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদি লিখলেন, ‘পদ্ম ফুটল বঙ্গে’। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে।’ অন্যদিকে পুরো পোস্টটি বাংলায় লিখে শাহের পোস্ট, ‘বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম। এই বিপুল জনাদেশ ভয়, তোষণ ও অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব।’


পিছিয়ে একাধিক হেভিওয়েট মন্ত্রী, ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে জয়ী  শুভেন্দু,কামারহাটিতে জয়ী মদন মিত্র

 নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী | হঠাৎ বন্ধ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং। প্রায় আধঘণ্টা ধরে বন্ধ ভবানীপুরের কাউন্টিং


পরাজিত দেবাংশু

চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ৩২ হাজার ৫৮৭ ভোটের মার্জিনে জয়ী বিজেপির সুবীর নাগ। বহরমপুরে জয়ী বিজেপি | সাখাওয়াতে বিজেপি কর্মীদের সংখ্যা বাড়ছে | সোনারপুর দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। কড়া নিরাপত্তার মধ্যে গণনাকেন্দ্র ছাড়লেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। | 


ফোন নিয়ে গণনাকেন্দ্রে, মমতা-শুভেন্দুর ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ

বাংলায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে ফুটতে চলেছে পদ্ম। তবে সবার নজরে এখন ভবানীপুর। একদিকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এই টানটান উত্তেজনার মধ্যেই মোবাইল ফোন হাতেই সাখাওয়াতের গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এরপরেই পদক্ষেপ করল কমিশন। জানা যাচ্ছে, দু’জনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয় কমিশন। অন্যদিকে গণনার মধ্যেই হেস্টিংসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী না হওয়ায় তাঁকে সেখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় কমিশন।

তৃণমূল কংগ্রেস জয়ী আসনসমূহ

মোথাবাড়ি,সুজাপুর, চাঁচল,  ইটাহার, ভরতপুর, কুলতলি, সাঁকরাইল, জলঙ্গী ও খণ্ডঘোষে, কামারহাটিতে জয়ী মদন মিত্র


বিজেপি জয়ী আসনসমূহ


বিধানসভা কেন্দ্র জয়ী প্রার্থী


শিলিগুড়ি= শঙ্কর ঘোষ

মেখলিগঞ্জ= দধিরাম রায়

কালিম্পং= ভরত ছেত্রী

করণদিঘি= বিরাজ বিশ্বাস

খড়গ্রাম= মিতালি মাল

কান্দি= গার্গী দাস ঘোষ

বিষ্ণুপুর (বাঁকুড়া)= শুক্লা চট্টোপাধ্যায়

পাণ্ডবেশ্বর= জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল দক্ষিণ= অগ্নিমিত্রা পাল

আসানসোল উত্তর= কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

মন্তেশ্বর= সৈকত পাঁজা

কালনা= সিদ্ধার্থ মজুমদার

ভাতার =সৌমেন কার্ফা

পূর্বস্থলী দক্ষিণ= প্রাণকৃষ্ণ তপাদার

পূর্বস্থলী উত্তর গোপাল চট্টোপাধ্যায়

কাটোয়া= কৃষ্ণ ঘোষ

মঙ্গলকোট= শিশির ঘোষ

কেতুগ্রাম= অনাদি ঘোষ


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ !


রাজ্যে দিকে দিকে আক্রান্ত তৃণমূল কংগ্রেস। এরমাঝেই হেস্টিংসের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্লো-ভোটিংয়ের খবর পেয়ে ওই কেন্দ্রে গিয়েছিলেন তিনি। যেহেতু তিনি প্রার্থী নন তাই তাঁকে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলা হয়।দলের কর্মীদের বার্তা দিলেন তূণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "আরও অপেক্ষা করতে হবে। মানুষের রায়দান এখনও বাকি। শেষ হোক তারপর যাবেন।"বারাকপুরে গণনা কেন্দ্র থেকে বেরনোর সময় রাজ চক্রবর্তীর গায়ে ছোড়া হল কাদা। উঠল চোর স্লোগান।


পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই কাল বৈঠকে বিজেপি, ঠিক হতে পারে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই কাল বৈঠকে বিজেপি। পরিষদীয় দলনেতা নির্বাচন নিয়ে কালই বিজেপির বৈঠক। কালই আসতে পারেন অমিত শাহ কিংবা রাজনাথ সিং


প্রত্যাবর্তন নয়, পালাবদলেরই পথে পশ্চিমবঙ্গ

প্রত্যাবর্তন নয়, পালাবদলেরই পথে পশ্চিমবঙ্গ । ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, পঃ বর্ধমান, আলিপুরদুয়ারে ২ নম্বরে তৃণমূল। ৭ শতাংশেরও বেশি ভোট বাড়িয়ে নবান্নের কুর্সিতে বসার পথে বিজেপি। সুজিত, চন্দ্রিমা, শশী, দেবাশিস কুমার, ব্রাত্য থেকে অতীন-একের পর এক নেতাদের হার

কাল রাজ্যে অমিত শাহ বা রাজনাথ সিংহ, নয়া মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর পড়বে

আগামী কাল রাজ্যে অমিত শাহ বা রাজনাথ সিংহ। বিজয়ী প্রার্থীদের ডেকে পাঠানো হবে কলকাতায়। নিউটাউনের হোটেলে বৈঠক হবে পরিষদীয় দলের। পরিষদীয় দলের নেতা কে হবেন, আগামী সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, ঠিক হতে পারে। ৯ তারিখ শপথ নিতে পারেন বিজেপি-র মুখ্যমন্ত্রী। ওই দিন ২৫ বৈশাখ। ৯৭২৫ ভোটে শমসেরগঞ্জে তৃণমূল প্রার্থী মহম্মদ নুর আলম জয়ী।ভরতপুরে ২৪৭৮২ ভোটে জয়ী তৃণমূল। খড়গ্রামে ৫৬১১ ভোটে জয়ী বিজেপি।


আমরা মানুষের মন বুঝতে পারিনি', বললেন উদয়ন গুহ | তারকেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী সন্তু পান, ১৪ রাউন্ডের শেষে ৩৯৫ ভোটে এগিয়ে |  দমদম উত্তরে এগিয়ে বিজেপি | আসানসোল দক্ষিণে জয়ী বিজেপি

তারকেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী সন্তু পান। ১৪ রাউন্ডের শেষে ৩৯৫ ভোটে এগিয়ে বিজেপি।দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌরভ শিকদার ৭০০০ ভোটে এগিয়ে।আসানসোল দক্ষিণ কেন্দ্রে জিতলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ৪০ হাজারের বেশি ভোটে জয়ী তিনি।  মেদিনীপুরে ৩৮ হাজারের বেশি ভোটে জিতলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। কলকাতায় বিজেপির উচ্ছ্বাস


বাড়ি থেকে বেরলেন মমতা

কালীঘাটের বাড়ি থেকে বেরলেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যাচ্ছেন তিনি।


দিকে দিকে তৃণমূল কার্যালয়ে 'হামলা'

ভোটগণনার মাঝেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কার্যালয়ে হামলা বিজেপি কর্মী-সমর্থকদের। বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ে চালে উঠে পতাকা লাগানোর অভিযোগ। বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ। জামালপুরে শাসক শিবিরের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে কাঠগড়ায় গেরুয়া শিবির।


মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপ ঘোষের, কটাক্ষ—‘এখন উনি একা’

২০০-র নীচে নয়। বাংলা যখন দেয়, ভরপুর দেয়। আমরা মানুষকে সুশাসন দেব। কোথাও তৃণমূল দেখতে পাচ্ছেন? মিথ্যে কথা বলে, লোককে ভুল বুঝিয়ে এতদিন চালিয়েছেন। এখন উনি একা হয়ে গিয়েছেন। পিসি-ভাইপো কালীঘাটে বসে আরামে চা খাবেন। কেউ ডিসটার্ব করবেন না: দিলীপ ঘোষ।


পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের, নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা

পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। পিছিয়ে একাধিক হেভিওয়েট মন্ত্রী। ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। বিজেপি জিততেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী 'ফাইল নিয়ে ঢোকা-বেরোনো আটকাতে কড়া নজর''নবান্ন-সহ সব সরকারি অফিসে কেন্দ্রীয় বাহিনী' ---


শুভেন্দুর ব্যবধান কমল

ভবানীপুরে ১১ নম্বর রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৪২৭৯৬। শুভেন্দু পেয়েছেন ৩৩,৩২৯ ভোট। ব্যবধান ৯৪৬৭।ভগবানগোলায় জিতলেন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। ৫৬ হাজারের বেশি ভোটে তিনি জিতেছেন।


ভাষার নামে, জাতের নামে হিন্দুরা বিভক্ত হয়নি: শুভেন্দু অধিকারী

ভাষার নামে, জাতের নামে হিন্দুরা বিভক্ত হয়নি। সিদ্দিকুল্লা পিছোচ্ছেন, আমার ভাই সৈকত পাঁজা এগোচ্ছে। ভাল সিম্পটম। ডায়মন্ড হারবার...আনএক্সপেকটেড। মোদিজীর জয়। পশ্চিমবঙ্গের মানুষের জয়: শুভেন্দু অধিকারী।এই নির্বাচনে মানুষ লড়েছেন। এই নির্বাচনের ব্যাটন আমাদের হাতে ছিল না, মানুষের হাতে ছিল: শমীক ভট্টাচার্য |এই নির্বাচনে মানুষ লড়েছেন। এই নির্বাচনের ব্যাটন আমাদের হাতে ছিল না, মানুষের হাতে ছিল: শমীক ভট্টাচার্য | আলিপুর মাছ ও বিরিয়ানিতে সেলিব্রেশন বিজেপির | ১৯২ আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল ৯৬ আসনে। সিপিএম+ISF এগিয়ে ২টি আসনে। কংগ্রেস ১টিতে এগিয়ে। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি এগিয়ে ২ আসনে। রেজিনগর এবং নওদায় এগিয়ে হুমায়ুন কবীর।


 ভবানীপুরের গণনাকেন্দ্রে উদযাপনে শামিল বিজেপি-র সংখ্যালঘু নেতা শাহ আলম, বললেন, 'মোদিজীর রেশন খাচ্ছি...'

ভবানীপুরের গণনাকেন্দ্রে উদযাপনে শামিল বিজেপি-র সংখ্যালঘু নেতা শাহ আলম। বললেন, "পুরো ভারত গেরুয়া। মোদিজী অনেক দিয়েছেন। এ মুখ্যমন্ত্রীর সরকার ভুল বুঝিয়েছে আমাদের। রেশ খাচ্ছি মোদিজীর, গ্যাস নিচ্ছি মোদিজীর।" এখনও সেখানে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গেরুয়া আবির মেখে উদযাপনে বিজেপি। শুভেন্দু অধিকারীর জয় সময়ের অপেক্ষা বলে মত তাঁদের।


মুর্শিদাবাদের কান্দিতে পরাজিত পাঁচ বারের বিধায়ক অপূর্ব সরকার

মুর্শিদাবাদের কান্দিতে পরাজিত পাঁচ বারের বিধায়ক অপূর্ব সরকার। তিনি জেলা তৃণমূলের সভাপতিও। কার্যত ইন্দ্রপতন হল। বিজেপি-র গার্গী দাস ঘোষ জয়ী। প্রাক্তনমন্ত্রী ছায়া ঘোষের কন্যা গার্গী। ১০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন।


মন্তেশ্বরে জয়ী বিজেপি

মন্তেশ্বরে জিতেছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। ১৪ হাজারের বেশি ব্যবধানে জয়।


কান্দি বিধানসভায় হেভিওয়েট ধাক্কা, অপূর্ব সরকার হারলেন পাঁচ বারের বিধায়ককে

মুর্শিদাবাদের কান্দিতে পরাজিত পাঁচ বারের বিধায়ক অপূর্ব সরকার। তিনি জেলা তৃণমূলের সভাপতিও। কার্যত ইন্দ্রপতন হল। বিজেপি-র গার্গী দাস ঘোষ জয়ী। প্রাক্তনমন্ত্রী ছায়া ঘোষের কন্যা গার্গী। ১০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন।১৫ বছর পরে ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। 


ব্যারাকপুরে ভোটগণনায় ধুন্ধুমার, রাজ চক্রবর্তী ও কৌস্তভ বাগচির বচসা ঘিরে উত্তেজনা

ব্যারাকপুের গণনাকেন্দ্রে বচসা রাজ চক্রবর্তী এবং কৌস্তভ বাগচির। উত্তেজনা এলাকায়।বরানগরে ৮১১৭ ভোটে এগিয়ে বিজেপি-র সজল ঘোষ


তৃণমূলের গড়ে অপ্রত্যাশিত চিত্র, দক্ষিণ ২৪ পরগনায় ১১ আসনে বিজেপির দাপট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় দক্ষিণ ২৪ পরগনায় ১১টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ১৮টি আসনে। ISF ১টিতে এগিয়ে। 


 নবান্নের সামনে বিজেপি কর্মী-সমর্থকরা, পতাকা উড়িয়ে স্লোগান

নবান্নর সামনে দলীয় পতাকা ওড়ালেন বিজেপি-র কর্মী সমর্থকরা। স্লোগান উঠল,'আসছে কারা বিজেপি', 'জিতছে কারা বিজেপি', 'ভারত মাতা কি জয়'।


দই-কাতলায় জয় উদযাপন, বিজেপি-র রাজ্য দফতরে মধ্যাহ্নভোজের বিপুল আয়োজন

সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে মাছ-ভাত রান্না হচ্ছে। জয় উদযাপন করতে বিশেষ পদ রান্না। বিজেপি এলে মাছ-মাংস বন্ধ হয়ে যাবে বলে যে প্রচার করেছিল তৃণমূল, তার জবাব দিতেই এমন পদক্ষেপ। রান্না হচ্ছে কাতলা মাছ, দই কাতলা। মেনুতে রয়েছে, মিক্সড ভেজ, বেবি কর্ন, মুসুর ডাল, আমের চাটনি।


রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য, ২৩ মন্ত্রীই নিজ কেন্দ্রে পিছিয়ে তৃণমূলের টেনশন

রাজ্যের ২৩ জন মন্ত্রী নিজ নিজ কেন্দ্রে পিছিয়ে। পিছিয়ে রয়েছেন ব্রাত্য় বসু (দমদম), চন্দ্রিমা ভট্টাচার্য (দমদম উত্তর), সুজিত বসু (বিধাননগর), উদয়ন গুহ (দিনহাটা), মানস ভুঁইয়া (সবং), শ্রীকান্ত মাহাতো (শালবনি), বীরবাহা হাঁসদা (বিনপুর),ইন্দ্রনীল সেন (চন্দননগর), সাবিনা ইয়াসমিন (মোথাবাড়ি), সিদ্দিকুল্লা চৌধুরী )মন্তেশ্বর), প্রদীপ মজুমদার (দুর্গাপুর পূর্ব), পুলক রায় (উলুবেড়িয়া দক্ষিণ), সত্যজিৎ বর্মন (হেমতাবাদ),স্নেহাশিস চক্রবর্তী (জাঙ্গিপাড়া)।


অনুব্রত গড় বীরভূমে বিজেপির দাপট, ৬ কেন্দ্রেই এগিয়ে গেরুয়া শিবির

হুগলি শিল্পাঞ্চল এবং শহরাঞ্চলে এগিয়ে বিজেপি। ১৮টির মধ্যে ১৩টিতে এগিয়ে বিজেপি। পূর্ব মেদিনীপুরে সবুজ ঝড়। ১৬টিতেই এগিয়ে তৃণমূল। ঝাড়গ্রামের সব আসনে বিজেপি এগিয়ে। বাঁকুড়ার ১২টির মধ্যে ১০টিতে এগিয়ে বিজেপি। পূর্ব বর্ধমানে ৯টি আসনে বিজেপি এগিয়ে। পশ্চিম বর্ধমান বিরোধীশূন্য কার্যত। সবে এগিয়ে বিজেপি। অনুব্রত মণ্ডলের বীরভূমে ৬টি আসনেই এগিয়ে বিজেপি।



ভাঙড়ে এগিয়ে নওশাদ

ছয় রাউন্ড গণনার পর ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি ১ হাজার ৯২৭ ভোটে এগিয়ে। দ্বিতীয় তৃণমূলের শওকত মোল্লা।


 ‘কেউ গণনা কেন্দ্র ছাড়বেন না...’, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সবাইকে নমস্কার জানিয়ে বলছি, কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। গণনাকেন্দ্র ছাড়বেন না। এটা বিজেপি-র প্ল্যান। কাল থেকেই বলছি, এটা বিজেপির প্ল্যান। প্রথম দু'তিন রাউন্ডে... ওদের গুসলো আগে দেখাবে, আমাদের গুলো পরে। অনেক জায়গায় দু'-তিন জায়গায় কাউন্টিংয়ের পর প্রায় ১০০ জায়গায় কাউন্ডিং বন্ধ। কল্যাণীতে সাতটা মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিল নেই। ফোর্সফুলি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছ, অফিস ভাঙছে। এসআইআরের নামে দেখেছেন ভোট লুঠ করেছে যাতে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনও ৭০-১০০টা আসন আছে, যেখানে আমরা এগিয়ে আছি। সেগুলো বলছে না। মিথ্যে খবর খাওয়াচ্ছে। আগে ডিআইসিইও এই খবরগুলো দিত। কাল তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই নির্বাচন কমিশন নিজর ইচ্ছে মতো খেলছে কেন্দ্রী বাহিনীকে নিয়ে। আমাদের পুলিশরা মাথা নীচু করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে। আমি কাউন্টিং এজেন্ট, দলের কর্মীদের বলব, অত মন খারাপের দরকার নই। বলেছিলাম, সূর্যাস্তের পর আপনারা জিতবেন। তিন রাউন্ড চার রাউন্ড হয়েছে, ১৮ রাউন্ড কাউন্ট হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা বন্দ্যোপাধ্যায়।


নোয়াপাড়ায় ভোট-উত্তেজনা, তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে মারধরের অভিযোগ

ভোট গণনা চলাকালীন নোয়াপাড়া, বীজপুরে উত্তেজনা, নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে মারধরের অভিযোগ। বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকেও মারধরের অভিযোগ, ২ তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 

একের পর এক কেন্দ্রে বিজেপির দাপট, কলকাতায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পার বিজেপি। 

রাজ্যে তৃণমূল পিছিয়ে গেলেও, ভবানীপুরে এগিয়ে মমতা । 

নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী ।

তৃণমূলের দুর্গে ফাটল, দক্ষিণ ২৪ পরগনায় বেশ কিছু আসনে পিছিয়ে তৃণমূল। 

জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পিছিয়ে তৃণমূল। 

পশ্চিম বর্ধমান থেকে ঝাড়গ্রাম, জেলাওয়াড়ি খারাপ ফল তৃণমূলের। 

জঙ্গলমহলেও গেরুয়া ঝড়, ধরাশায়ী তৃণমূল। 

কলকাতার একের পর এক কেন্দ্রে এগিয়ে বিজেপি । 

বিধাননগরে পিছিয়ে সুজিত বসু, গোঘাটে পিছিয়ে নির্মল মাজি। 



বিরাট ভোটে এগিয়ে গেলেন মমতা? কত ভোট পেয়েছেন তিনি?

ভবানীপুরে জোর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১৭ হাজার ২৪৪ ভোট। এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮ হাজার ৭৬২ ভোট। 


190 আসনে এগিয়ে বিজেপি, 92 তৃণমূল

দলআসন সংখ্যা
বিজেপি190
তৃণমূল কংগ্রেস92
বামফ্রন্ট + আইএসএফ2
কংগ্রেস1
অন্যান্য2


চুঁচুড়ায় পিছিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, এগিয়ে বিজেপি-র সুবীর নাগ

চুঁচুড়ায় পিছিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। এগিয়ে বিজেপি-র সুবীর নাগ। ৬৯০ আসনে এগিয়ে তিনি।


পিছিয়ে গেলেন সুজিত বসু,হাওড়া শিবপুরে এগিয়ে রুদ্রনীল ঘোষ,লাভলি মৈত্রকে পিছনে ফেলে এগিয়ে গেলেন রূপা গঙ্গোপাধ্যায় ,ভাঙড়ে এগিয়ে শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী পিছিয়ে ,বরানগরে এগিয়ে গেলেন সজল ঘোষ,ভবানীপুরে পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় | 


১৫১ আসনে এগিয়ে বিজেপি, ১০১-এ তৃণমূল—উদযাপনে গেরুয়া শিবিরে উচ্ছ্বাস

১৫৩ আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ১০১ আসনে। দিকে দিকে উদযাপন বিজেপি-র। গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। পদ্মপতাকায় ঢাকছে চারিদিক।


আজ কোনও বিজয় মিছিল নয়, জানাল নির্বাচন কমিশন

'বিজয় মিছিল আজ না বের করতে দিতে বললাম জেলাশাসকদের। যাদের অ্যালাও করা হবে থানা থেকে অনুমতি নিয়েই করা হবে। আজকে না হলেই ভাল। আগামী অনুমতি নিতে হবে। কত লোক যাবেন, কোন রুটে যাবেন, সব ঠিক হবে', বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।


প্রথমবার ইতিহাস গড়ার ইঙ্গিত! ‘শ্যামাপ্রসাদের সরকার’ মন্তব্যে সরগরম রাজনীতি

প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী ছিলাম যে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথম বার শ্যামাপ্রসাদের সরকার হতে চলেছে: শমীক ভট্টাচার্য।


প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১৩৯ আসনে, তৃণমূল ৮৫ ও সিপিএম ১ আসনে এগিয়ে

ECI সূত্রে ১১টা ১৫ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে রয়েছে ১৩৯ আসনে, তৃণমূল ৮৫আসনে, সিপিএম এবং আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী এগিয়ে একটি করে আসনে


ভবানীপুরে পাল্টা লড়াই, ১৫৫৮ ভোটে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডের শেষে ১৫৫৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পিছিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


গণনার মাঝেই উৎসব মেজাজ, বিজেপির পার্টি অফিসের বাইরে সমর্থকদের ভিড়

বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে উৎসব। হেস্টিংস হাউসের বাইরে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। দলীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস। 


চার জেলায় শূন্য তৃণমূল! ঝাড়গ্রাম থেকে জলপাইগুড়ি—ভোটগণনায় বড় ধাক্কা শাসকদলের

ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি-এই চার জেলার এক আসনেও এগিয়ে নেই তৃণমূল।


দুই জেলার কোনও আসনেই এগিয়ে নেই তৃণমূল

পশ্চিম বর্ধমানে ৯টি আসনেই এগিয়ে বিজেপি। আলিপুরদুয়ারে ৫টি আসনেই এগিয়ে বিজেপি।


দিনহাটায় ৫৫৭৫ ভোটে পিছিয়ে উদয়ন গুহ', ১০১ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ৮৮ আসনে,রাসবিহারিতে এগিয়ে বিজেপি-র স্বপন দাশগুপ্ত, এগিয়ে ৪৩৩৪ ভোটে


ভোটগণনায় চমক! মালতীপুরে মৌসম নুর পিছিয়ে, লিডে তৃণমূলের রহিম বক্সি

মালতীপুরে পিছিয়ে পড়লেন মৌসম বেনজির নুর। কংগ্রেসের প্রার্থী পিছিয়ে। এগিয়ে তৃণমূলের আব্দুল রহিম বক্সি ৫০০০ ভোটে এগিয়ে।


রেজিনগরে একতরফা লড়াই? ৬৩২২ ভোটে এগিয়ে হুমায়ুন কবীর

মুর্শিদাবাদের রেজিনগরে ৬৩২২ ভোটে এগিয়ে হুমায়ুন কবীর।


জলপাইগুড়িতে গেরুয়া ঝড়

প্রথম রাউন্ডের গণনা শেষে জলপাইগুড়িতে গেরুয়া ঝড়। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, রাজগঞ্জে এগিয়ে বিজেপি।


দুই জেলায় বিজেপির দাপট—হাওড়া শিবপুরে রুদ্রনীল, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর এগিয়ে

হাওড়া শিবপুরে এগিয়ে বিজেপি-র রুদ্রনীল ঘোষ। মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি-র গৌরীশঙ্কর ঘোষ।

আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি

আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধান সভা আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি, মাদারিহাটে এগিয়ে বিজেপি।


৩০০০ ভোটের লিড গলল! নন্দীগ্রামে শুভেন্দুর ব্যবধান কমে চাঞ্চল্য

নন্দীগ্রামে ব্যবধান কমল শুভেন্দু অধিকারীর। ৩০০০ ভোটে এগিয়েছিলেন। কমে হল ৬০০।



 গণনায় দাপট মমতার—ভবানীপুরে ১৯০০+ ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী

ভবানীপুরে ১৯০০র বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ড শেষের হিসেব।


পিছিয়ে আরাবুল, এগিয়ে তৃণমূল

ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম। প্রাথমিক গণনায় পিছিয়ে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। দ্বিতীয় রাউন্ড শেষে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শংকর গুছাইত এগিয়ে ২৭০০ ভোটে।দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি এগিয়ে। কুশমন্ডিতে বিজেপি এগিয়ে। হরিরামপুরে তৃণমূল এগিয়ে। কুমারগঞ্জ তৃণমূলে এগিয়ে।

দায় এগিয়ে বিজেপি

ইংলিশবাজারে এগিয়ে বিজেপি। মালদা বিধানসভা এগিয়ে বিজেপি। মোথাবাড়িতে এগিয়ে তৃণমূল। চাঁচলে এগিয়ে তৃণমূল। মালতীপুরে এগিয়ে কংগ্রেস।

পূর্ব বর্ধমানে এগিয়ে তৃণমূল

পূর্ব বর্ধমানে ৫টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর বিধানসভায় ১৬টিক একটিও পায়নি বিজেপি।

পশ্চিম মেদিনীপুর

১) মেদিনীপুর - এগিয়ে বিজেপি

২) শালবনী- এগিয়ে তৃণমূল

৩) গড়বতা- এগিয়ে বিজেপি

৪) ডেবরা - এগিয়ে বিজেপি

৫) কেশপুর - এগিয়ে তৃণমূল

৬) নারায়ণগড়- এগিয়ে বিজেপি

৭) দাঁতন - এগিয়ে বিজেপি

৮) ঘাটাল- এগিয়ে বিজেপি


পানিহাটিতে এগিয়ে অভয়ার মা

পানিহাটি কেন্দ্রে এগিয়ে অভয়ার মা রত্না দেবনাথ। পিছিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কলতান দাশগুপ্ত।


ভাঙড়ে এগিয়ে শওকত, পিছিয়ে নওশাদ

ভাঙড়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। পিছিয়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। নওদায় এগিয়ে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। এগিয়ে রূপা গঙ্গোপাধ্যায়।


শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা বন্ধ | অভিযোগ নিয়ে বললেন সুব্রত গুপ্ত 

শিলিগুড়িতে শুরুতেই বন্ধ পোস্টাল ব্যালেটের গণনা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ব্যালটের ৬টি ট্রাঙ্কের মধ্যে ৫টি খোলা ছিল। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। এনিয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বললেন, "প্রতিটি অভিযোগই খতিয়ে দেখা হয়েছে। কোথাও কোথাও প্রযুক্তিগত কারণে হয়তো ক্যামেরা ৫-১০ মিনিটের জন্য বন্ধ হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা ঠিক করে দিয়েছেন।"

মৃত্যু আইএসএফ কর্মীর

ভোটগণনার শুরুতেই অঘটন। গণনাকেন্দ্রে যাওয়ার পথেই মৃত্যু আইএসএফ কর্মীর। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরা বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি।

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে এগিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী।এগিয়ে কংগ্রেসের মৌসম বেনজির

মালতিপুরে এগিয়ে কংগ্রেসের মৌসম বেনজির নূর। বাগনান, আমতা, উদয়নারায়ণপুর জগৎবল্লভপুর, জয়নগর, বারুইপুর, এগিয়ে তৃণমূল কংগ্রেস।

আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা, পিছিয়ে শশী পাঁজা

আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। মাববাজার বলরামপুরে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি।

একনজরে ভোটকথা

গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে হয় ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪টি আসনের ভোটগ্রহণ হলেও সোমবার গণনা হবে ২৯৩টি কেন্দ্রের। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনে ‘অনিয়মের অভিযোগে’ ভোটবাতিল করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফলতায় নতুন করে ভোটগ্রহণ হবে। ২৪ মে হবে সেই ভোটের গণনা। ফলে মোট আসন ২৯৪ থেকে কমে ২৯৩ হয়ে যাওয়ায় সরকার গঠনের জাদুসংখ্যাও একটি কমেছে। সরকার গড়তে হলে আগে পেতে হত ১৪৮টি আসন। এখন পেতে হবে ১৪৭টি।

বিজয় মিছিলে নারাজ কমিশন

এবার বিজয় মিছিল করতে দিতেও নারাজ নির্বাচন কমিশন। কমিশনের মত, জেলাশাসকরা আশঙ্কা করছেন, গণনার দিন কোথাও কোথাও গোলমাল হতে পারে। অতীতেও ফলাফলের দিন বিজয় মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। তাই এবার ফল ঘোষণার পর বিজয় মিছিল না করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে চায় কমিশন। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এ বিষয়ে পুলিশ যা সুপারিশ করবে, তা মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর বক্তব্য, "ডিইও-দের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন বিজয় মিছিলের রুট এবং কত লোক যাচ্ছে, কী হচ্ছে, কে কে থাকছে, সেটা পুলিশের অনুমতি নিয়ে করলে ভালো হয়। হঠাৎ করে সেন্টিমেন্ট কিছু থাকতে পারে, কিছু লোক ফ্রাস্ট্রেটেড থাকতে পারে, তাতে খারাপ ঘটনা ঘটতে পারে। পুলিশ কী সুপারিশ করছে, ডিইও-রা কী সিদ্ধান্ত নিচ্ছে, তার উপর পুরো বিষয়টি নির্ভর করছে।"


লোডশেডিং যাতে না হয়

গণনাকেন্দ্রে লোডশেডিং যাতে না হয়, তার জন্য একাধিকবার এসইডিসিএল এবং সিইএসসি-র সঙ্গে বৈঠকে করেছেন সিইও। জেনারেটরের বন্দোবস্ত করা হয়েছে। গণনা কর্মীদের মোবাইল নম্বর কোনওভাবেই প্রকাশ করা যাবে না। নম্বর প্রকাশ পেলেই পদক্ষেপ করা হবে। জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের তা জানিয়ে দিয়েছে কমিশন। নিয়ম অনুযায়ী, ভোট গণনাকক্ষের ভিতরে কেবল পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন। এজেন্টরা মোবাইল বা কোনও কাগজপত্র নিয়েও ঢুকতে পারবেন না।


কত কাউন্টিং অবজার্ভার

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯৪টি আসনে ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। থাকছেন পুলিশ পর্যবেক্ষকও। ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে গণনার দিনে। তিনটে স্তরের নিরাপত্তা বিঘ্নিত হয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত ৬০টি বুথের ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও অবজার্ভার-মোট ২৪২ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।


আটটা থেকে শুরু গণনা

সোমবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের গণনা। ৭৭টি গণনাকেন্দ্রে হবে রাজ্যের ২৯৩টি বিধানসভার গণনা। তার আগে এদিন সিইও মধ্যরাত পর্যন্ত দফায় দফায় গণনার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন সমস্ত অবজার্ভার, ডিইও, আরও-দের সঙ্গে। কমিশন সূত্রে খবর, গণনার কাজে কোনও ইচ্ছাকৃত ভুল বা গাফিলতি হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে সরকারি কর্মীদের।

You might also like!