কলকাতা, ২০ জুন : পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, "২০ জুন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাঙালির ভাগ্যনির্ধারক দিন। এই ঐতিহাসিক দিনে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। দীর্ঘ কয়েক দশক পর, এই প্রথমবার ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত ও ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ সরকারিভাবে পালন করতে চলেছে। আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে। অবসান ঘটেছে ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ের।"
শুভেন্দু আরও লেখেন, "দুর্ভাগ্যজনকভাবে, বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোটব্যাঙ্ক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয়ের লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনও চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি বাঙালি চিরঋণী। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের মহান রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যাঁর দূরদর্শিতা না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্যের অস্তিত্বই থাকত না।"
আজ ২০ জুন। পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাঙালির ভাগ্যনির্ধারক দিন।
— Suvendu Adhikari (@SuvenduWB) June 20, 2026
এই ঐতিহাসিক দিনে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন।
দীর্ঘ কয়েক দশক পর, এই প্রথমবার ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের… pic.twitter.com/yMKRkxNis1
