Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

6 days ago

West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার আলোচনা। ফলাফলের ইঙ্গিত বিশ্লেষণ করে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে মন্তব্য করলেন Suvendu Adhikari। নির্বাচনে জয়ের আগে প্রাথমিক ফলাফলের ট্রেন্ড দেখে এই ব্যাখ্যাই দিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বিজেপি।

রাজ্যজুড়ে প্রায় ২০০-র কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু নিজে নন্দীগ্রাম আসন থেকে জিতছেন। ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই দুই আসন নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মালদহ , মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিক জেলায় বিজেপির ফল মোটের উপর ভালোই হচ্ছে। মালদহে ১২টির মধ্যে ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর মুর্শিদাবাদে ২২টির মধ্যে ৮টিতে এগিয়ে রয়েছে তারা। পাশাপাশি উত্তর দিনাজপুরে ৯ টি আসনের মধ্যে ৪টি-তে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, এবারের নির্বাচনে রাজ্যের হিন্দু ভোট এককাট্টা হয়েছে। অন্যদিকে মুসলিম ভোট ভাগ হয়েছে। একতরফাভাবে তৃণমূল সেই ভোট পায়নি। মুসলিমরা অনেক জায়গায় মুসলিম সমর্থক পার্টিকে ভোট দিয়েছেন। কিছু এলাকায় বিজেপিও মুসলিম ভোট পেয়েছে। নন্দীগ্রামের মুসলিম অধ্যুষিক বুথে বিজেপি ভালো ভোট পেয়েছে। এই সব বুথে এত ভোট আশা করেননি তিনি নিজেও।

উত্তর থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্রই বিজেপি এগিয়ে রয়েছে। এই নিয়ে শুভেন্দু জানিয়েছে, মুসলিম ভোট ব্যাঙ্কে ভাঙনের জেরেই মুসলিম-অধ্যুষিক জেলাতেও একের পর এক ভালো ফল করছে বিজেপি। ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল গড়েন হুমায়ুন কবীর। রেজিনগর ও নওদা থেকে তিনি প্রার্থী হয়েছেন। ট্রেন্ড অনুযায়ী, এই দুটি আসনেই তিনি এগিয়ে রয়েছেন। গত নির্বাচনে এই এলাকায় মুসলিম ভোট এককাট্টাভাবে তৃণমূলে ছিল। কিন্তু ছাব্বিশের নির্বাচনে তাতে ভাঙন ধরেছে বলে মনে করা হচ্ছে। এদিকে বাম, কংগ্রেসেও একাধিক মুসলিম ভোট পড়েছে বলে অনুমান।

You might also like!