Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

6 days ago

Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

Bengal Weather Today
Bengal Weather Today

 

কলকাতা, ৪ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রোদের তেজ তেমন নেই। কোথাও কোথাও আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়ের গতি বাড়তে পারে বলে পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হুগলির কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও কমবেশি ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার পর থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমতে পারে।

You might also like!