Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Vishal Dadlani: মন্ত্রী দিয়ে ফোন করালে আর দেখা নয়! উঠতি গায়কদের কড়া বার্তা বিশাল দাদলানির, পোস্ট ঘিরে তোলপাড়

Vishal Dadlani Slams ‘Sifaarish’ Culture
Vishal Dadlani Slams ‘Sifaarish’ Culture

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক ও কম্পোজার বিশাল দাদলানি—যাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন অসংখ্য নতুন শিল্পী। কিন্তু সেই বিশাল দাদলানিকেই ক্ষুব্ধ করে তুলল এক উঠতি গায়কের আচরণ। আর সেই রাগ তিনি উগরে দিলেন প্রকাশ্যেই, সমাজমাধ্যমে। স্পষ্ট জানিয়ে দিলেন—কিছু কাজ করলে তাঁর সঙ্গে কাজ করা তো দূরের কথা, দেখা হওয়ার সম্ভাবনাও একেবারে শেষ।

সম্প্রতি ইনস্টাগ্রামে করা এক পোস্টে বিশাল দাদলানি লেখেন,  'নতুন, উঠতি গায়কদের জন্য কিছু বুদ্ধি এবং পরামর্শ। ভুলেও কখনও কোনও মন্ত্রী বা তাঁর সেক্রেটারিকে দিয়ে আমাকে ফোন করাবে না। এটা একটা নিশ্চিত পথ, যেটা বেছে নিলে তোমার আমার সঙ্গে কখনই দেখা হবে না।' তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই নজর কাড়ে নেটিজেনদের। এখানেই থামেননি তিনি। আরও কড়া ভাষায় বিশাল লেখেন,  'যে মানুষরা কন্ট্যাক্ট কাজে লাগিয়ে জীবনের পথে এগোতে চান তাঁদের জন্য আমার বিন্দুমাত্র সম্মান, শ্রদ্ধা নেই। এই কাজটি যে ছেলেটি সদ্যই ঘটিয়েছ তার উদ্দেশ্যে, মন্ত্রীকে ব্লক করে দিয়েছি। এমনকী তোমাকেও। এবার যদি তুমি কোনও বড়, বিরাট মাপের গায়কও হয়ে যাও, আমার তোমার সঙ্গে কাজ করার কোনও আগ্রহ নেই। দুঃখিত।'


পোস্টের ক্যাপশনে তরুণ শিল্পীদের উদ্দেশে পরামর্শের সুরেও কথা বলেন বিশাল। লেখেন, 'দয়া করে নিজেদের গুণের উপর ভরসা রাখো। কঠোর পরিশ্রমের জন্য তৈরি থেকে ধৈর্য ধরো। যদি তোমার মধ্যে গুণ থাকবে, তাহলে একদিন নিশ্চয় তোমার সময় আসবে। এই ফোন করিয়ে দেখে নেওয়া, ইত্যাদির মতো জিনিসগুলো করো না। এটা ভীষণ বোরিং। এই কাজ করলে, তুমি নিজেই বুঝিয়ে দাও যে তোমার নিজেরই নিজে গুণের উপর বিশ্বাস নেই।' বিশালের এই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে যায়। মশকরা করে মন্তব্য করেন ‘বিগ বস’ বিজয়ী মুনাওয়ার ফারুকি। তিনি লেখেন, 'স্যার, আমার ম্যানেজার ট্রুকলারে নিজের নাম মন্ত্রী লিখে রেখেছে। একটু দেখুন। ওকে আনব্লক করে দিন।' এর জবাবে বিশালও হাস্যরস বজায় রেখে লেখেন, 'খুব ভালো করেছ ওকে কাজে রেখে। এবার একটা উকিলও রেখে দাও।'

উল্লেখ্য, বর্তমানে বিশাল দাদলানিকে দেখা যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে। ‘ঝুমে জো পাঠান’, ‘বালাম পিচকারি’, ‘বেশরম রং’-এর মতো একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। অভিনয়ও করেছেন ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে। তবে এবার গান নয়, বরং নতুন শিল্পীদের উদ্দেশে তাঁর সোজাসাপটা বার্তাই চর্চার কেন্দ্রে।


You might also like!