Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Rohit Shetty Firing Case: রোহিত শেট্টির বাড়িতে গুলি-কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Rohit Shetty House Firing Case
Rohit Shetty House Firing Case

 

মুম্বই, ১০ ফেব্রুয়ারি : চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি-কাণ্ডে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা মঙ্গলবার জানিয়েছে, রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত অস্ত্র সরবরাহকারী আসারাম ফাসলে গত চার বছর ধরে বিষ্ণোই গ্যাংয়ের গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করছিল। বাবা সিদ্দিকি হত্যা মামলা এবং রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর মামলায় মূল ষড়যন্ত্রকারী শুভম লঙ্কারের দ্বারা প্রভাবিত হয়ে সে এই গ্যাংয়ে যোগ দিয়েছিল। ক্রাইম ব্রাঞ্চ দাবি করেছে, লঙ্কারের নির্দেশে ফাসলে স্বপ্নিল সাকাতকে অস্ত্রগুলি হস্তান্তর করেছিল, যা পরে অজ্ঞাত বন্দুকবাজ গুলি চালানোর সময় ব্যবহার করেছিল।

You might also like!