কলকাতা, ১০ ফেব্রুয়ারি : আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত আখতার আলি আলিপুর সিবিআই বিশেষ আদালতে আত্মসমর্পণ করতে এলেন। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইনজীবী মারফত বিচারকের কাছে আত্মসমর্পণ ও জামিনের আবেদনের নথি পেশ করেছেন বলে সূত্রের খবর। তবে এ দিন মামলার সংশ্লিষ্ট বিচারক অনুপস্থিত। অন্য বিচারকের এজলাসে আবেদন করার প্রক্রিয়া করছেন আখতার আলির আইনজীবী। যে দুর্নীতি মামলার ‘হুইসেল ব্লোয়ার’ ছিলেন আখতার, সেই মামলার তদন্তে সিবিআই তাঁর নামেও একাধিক তথ্য পায় বলে সূত্রের খবর। সিবিআইয়ের চার্জশিটেও উঠে আসে আখতার আলির নাম।
