Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 hour ago

Gadchiroli Encounter: গড়চিরৌলিতে এনকাউন্টারে খতম ৩ মাওবাদী, শহীদ এক জওয়ান

Encounter in Gadchiroli
Encounter in Gadchiroli

 

গড়চিরৌলি, ৬ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমানায় দু'দিন ধরে চলছে এনকাউন্টার। এনকাউন্টারে এখনও পর্যন্ত ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে। মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় সি-৬০ কমান্ডো দীপক চিন্না মাদাভি (৩৮) গুলিবিদ্ধ হন। চিকিৎসা চললেও, ওই জওয়ানকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

গড়চিরৌলি পুলিশ জানিয়েছেন, শুক্রবার সকালে আরও দুই নকশালের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত মোট ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এছাড়াও একটি একে-৪৭ রাইফেল এবং একটি এসএলআর উদ্ধার হয়েছে। তিন নকশালের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, আহত সি৬০ জওয়ান দীপক চিন্না মাদাভি, যাকে এদিন ভোরে আবুঝামাদের গভীর জঙ্গল থেকে বিমানে নিকটতম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তিনি মারা গেছেন। আরও একজন জওয়ান, যোগা মাদাভি, গুলিবিদ্ধ হয়েছেন; তিনি এখন বিপদমুক্ত।

You might also like!