Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Big Decision: উত্তর প্রদেশে চিনা মাঞ্জা নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

 

লখনউ, ৫ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশে চিনা মাঞ্জা নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, চিনা মাঞ্জায় মৃত্যুকে "হত্যা" হিসেবে গণ্য করা হবে। বৃহস্পতিবার উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে 'চিনা মাঞ্জা' ব্যবহার নিষিদ্ধ করেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে রাজ্যব্যাপী অভিযান পরিচালনা করার জন্য পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, চিনা মাঞ্জায় ঘটে যাওয়া মৃত্যুকে "হত্যা" হিসাবে গণ্য করা হবে। রাজ্যব্যাপী এই পদক্ষেপ উচ্চ পর্যায়ে পর্যালোচনা করা হবে।



চিনা মাঞ্জা হলো মূলত নাইলন বা প্লাস্টিক দিয়ে তৈরি অত্যন্ত ধারালো ও সিন্থেটিক সুতো, যা কাচের গুঁড়ো, ধাতব ধূলিকণা বা ক্ষতিকারক আঠা দিয়ে প্রলেপ দেওয়া থাকে। এটি সাধারণ সুতোর তুলনায় অনেক বেশি শক্ত ও ছিন্ন করা অসম্ভব, যা বাইক আরোহী এবং পাখিদের জন্য মারাত্মক বিপজ্জনক এবং অনেক মৃত্যুর কারণ।

You might also like!