Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Cold wave sweeps North: রাজস্থানের সিকারে শৈত্যপ্রবাহ, ঠান্ডায় কাঁপছে হরিয়ানা ও উত্তর প্রদেশ

North India under cold wave
North India under cold wave

 

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজস্থানের সিকার। রীতিমতো শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে জেলাজুড়ে। কুয়াশার কারণে কমে যায় দৃশ্যমানতা। রাজস্থানের কোটপুতলিতেও ছিল ঘন কুয়াশা। রাজস্থানের পাশাপাশি কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে হরিয়ানা এবং উত্তর প্রদেশও। গুরুগ্রাম, হানসি সর্বত্রই ছিল জাঁকিয়ে ঠান্ডা। উত্তর প্রদেশের ফারুখাবাদেও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। তীব্র ঠান্ডায় জবুথবু অবস্থা মানুষজনের।

হিমাচল প্রদেশ, পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ এবং বিহারে ৩১ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। জম্মু ও কাশ্মীর, লাদাখ, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিমেও ঘন কুয়াশা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশ, পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা এবং দিল্লিতে আগামী ২–৩ দিন শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলবে।

You might also like!