Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Weather Update: জাঁকিয়ে শীত উত্তর প্রদেশে, দিল্লিতে আবহাওয়া খারাপই

Delhi, UP Weather Update
Delhi, UP Weather Update

 

লখনউ ও নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : জমজমাট ঠান্ডা এখনও অব্যাহত রয়েছে উত্তর প্রদেশে। শীতে কাঁপছে অযোধ্যা, প্রয়াগরাজ, আমেঠি-সহ রাজ্যের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার সকালে শীতের পাশাপাশি ঘন কুয়াশা ছিল আমেঠিতে। জৌনপুরেও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। সেখানে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় ৫০ মিটারে নেমে আসে, সকালের তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের মধ্যেই লখনউতেও ঘন কুয়াশা ছিল।

এদিকে, রাজধানী দিল্লিতে এখনও আবহাওয়ার উন্নতি হল না। ধীরে ধীরে শীত কমছে জাতীয় রাজধানীতে। শীত কমে আসার সঙ্গে সঙ্গে দিল্লির কিছু অংশ এদিন সকালে কুয়াশায় ঢাকা ছিল। ইন্ডিয়া গেট, কর্তব্য পথ এলাকা ছিল কুয়াশার কবলে। দিল্লির আইটিও এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৭৪, যা 'খারাপ' পর্যায়েই পড়ে।

You might also like!