Country

1 hour ago

Chirag Paswan: রাহুল গান্ধীর আচরণ বাজেট অধিবেশনকে ভেস্তে দিয়েছে, চিরাগ পাসোয়ান

Chirag Paswan
Chirag Paswan

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : সংসদে বিরোধীদের হট্টগোলের জন্য কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও নিশানা করেছেন চিরাগ। তিনি বলেন, রাহুল গান্ধীর আচরণ বাজেট অধিবেশনকে ভেস্তে দিয়েছে।

মঙ্গলবার লোকসভায় হট্টগোলের প্রেক্ষিতে চিরাগ বলেন, "বিরোধীরা এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। রাহুল গান্ধীর ক্ষোভ বাজেট অধিবেশনকে ভেস্তে দিয়েছে। এর ফলে তিনি অন্যান্য বিরোধী সাংসদদের কথা বলতে দেননি। আপনি এমন একজন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছেন যিনি সর্বদা শাসক এবং বিরোধী উভয় পক্ষকেই কথা বলার সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। বিরোধীরা যা করছে তা নিন্দনীয়।"

You might also like!