Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Cooking

1 hour ago

Overcooked Pasta: বেশি সেদ্ধ হয়ে গেল পাস্তা? ফেলে দেওয়া নয়, কয়েকটি সহজ কৌশলেই দিন একেবারে নয়া স্বাদ

overcooked pasta cooking  ideas
overcooked pasta cooking ideas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি—সব বয়সের মানুষের জলখাবারের পছন্দের তালিকায় পাস্তার নাম থাকেই। ঝটপট বানানো যায়, স্বাদেও জম্পেশ। তবে পাস্তা বানাতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাটা হয় সেদ্ধ করার সময়। একটু বেশি সেদ্ধ হলেই পাস্তা গলে যায়, নষ্ট হয়ে যায় টেক্সচার। তখন অনেকেই ভাবেন, ফেলে দেওয়া ছাড়া আর বুঝি কোনও উপায় নেই। কিন্তু জানেন কি, সামান্য বুদ্ধি খাটালেই অতিরিক্ত সেদ্ধ হয়ে যাওয়া পাস্তাকেও দেওয়া যায় একেবারে নতুন রূপ?


∆ প্রথমেই জেনে নেওয়া যাক বেশি সেদ্ধ হওয়া পাস্তাকে কীভাবে বাঁচাবেন?

* পাস্তা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে প্রথমেই একটি ঝাঁঝরি পাত্রে ঢেলে নিন।

* গরম জল পুরোপুরি ঝরে যাওয়ার পর তা কলের তলায় নিয়ে যান। কল চালিয়ে ভালো করে পাস্তা ধুয়ে ফেলুন।

* একটি কড়াইতে অল্প তেল দিয়ে গ্যাসে বসান। অল্প তেল কিংবা মাখন গরম করুন। তাতে অতিরিক্ত সেদ্ধ হওয়া পাস্তা দিন। তাতে করে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিন। তাতে পাস্তার অতিরিক্ত নরম ভাব দূর হবে।

* চাইলে অল্প শস, সবজি, চিজ দিয়ে বেকড কোনও মেনু তৈরি করে নিন। তাতে পাস্তার স্বাদও এক লহমায় বেড়ে যাবে বেশ খানিকটা।

∆ এবার দেখে নেওয়া যাক অতিরিক্ত পাস্তা দিয়ে কী কী খাবার তৈরি করতে পারেন:

* পাস্তা স্যালাড- টমেটো, শশা, পিঁয়াজ কুঁচির সঙ্গে পাস্তা ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। পাস্তার স্বাদ বদলে যাবে।

* স্টায়ার ফ্রায়েড নুডল স্টাইল পাস্তা- নানা ধরনের সবজি, শশা, পিঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নিতে পারেন পাস্তা। চাউমিনের মতো চাইলে স্বাদ বাড়াতে কোনও শস মেশাতে পারেন। হাত চেটেপুটে খাবেন পরিবারের লোকজনেরা।

* পাস্তা স্যুপ- চিকেন কিংবা নানা সবজির স্যুপে পাস্তা মিশিয়ে নিতে পারেন। ওই স্যুপে থাকা পাস্তা মুখে দিয়ে টেরও পাবেন না তা অতিরিক্ত সেদ্ধ হয়ে গিয়েছে।

* চিজি স্কিলেট পাস্তা মিলস- একটি ফ্রাইং প্যানে বেশি করে মাখন দিন। এবার তার মধ্যে অতিরিক্ত সেদ্ধ হওয়া পাস্তা দিয়ে দিন। হোয়াইট শস দিয়ে ভালো করে ভেজে ফেলুন। একেবারে শেষে চিজে স্লাইস দিয়ে দিন। ব্যস তৈরি চিজি স্কিলেট পাস্তা মিলস।

∆ অতিরিক্ত সেদ্ধ পাস্তা দিয়ে কী ভুলেও করবেন না:

* দ্বিতীয়বার আর সেদ্ধ করবেন না।

* রান্না করার সময় ভুলেও তাতে জল দেবেন না।

* ভুল করে শুধুমাত্র ভেজে কাউকে পরিবেশন করবেন না।

You might also like!