Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Cooking

1 hour ago

Tasty Breakfast Options: ব্যস্ত সকালের টিফিন-চিন্তার সহজ সমাধান, খিচুড়িতেই আনুন নতুন ট্যুইস্ট

Palak khichdi
Palak khichdi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সকালের সময়টা যে কতটা ব্যস্ত, তা হেঁশেল সামলান যাঁরা, তাঁরাই সবচেয়ে ভালো বোঝেন। বাড়িতে ছোট সদস্য থাকলে তাকে তৈরি করে স্কুলে পাঠানো, অফিসের জন্য রান্না, আবার সঙ্গে নিয়ে যাওয়ার টিফিন—সব মিলিয়ে সকাল মানেই দৌড়ঝাঁপ। গৃহিণী হোন বা কর্মরতা মহিলা, এই সময় দম ফেলার সুযোগ কারুরিই থাকে না। তার উপর প্রতিদিনের নতুন প্রশ্ন—আজ টিফিনে কী দেওয়া যায়? বিস্কুট, চিপস বা কেক সহজ সমাধান মনে হলেও সেগুলি মোটেই স্বাস্থ্যকর নয়। ছোটদের কখনও সখনও দেওয়া গেলেও, বড়দের জন্য তো তা আরও অনুপযুক্ত। তাই দরকার এমন খাবার, যা হবে পুষ্টিকর, স্বাদে নতুনত্ব আনবে, অথচ বানাতে খুব বেশি সময় বা ঝক্কি লাগবে না। এই সমস্যার সহজ সমাধান হতে পারে চিরপরিচিত খিচুড়ি। সামান্য ট্যুইস্ট এনে খিচুড়িকেই বানানো যায় অভিনব ও মুখরোচক।

রইল মুখরোচক খিচুড়ির রেসিপি -

* পালং খিচুড়ি- পালং শাক শুধু ফাইবার নয়, ভিটামিন এবং খনিজেও ভরপুর। কিন্তু সব্জিটি ছোটদের খাওয়ানো কঠিন। তাই পুষ্টির খেয়াল রাখতে হলে বানিয়ে ফেলুন পালং খিচুড়ি। একমুঠো করে ছোলার ডাল, মুগ ডাল নিন। দু’মুঠো চাল মিশিয়ে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। প্রেশার কুকারে ২ কাপ জল দিয়ে ধুয়ে রাখা চাল-ডাল নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম হতে দিন। জিরে, হিং ফোড়ন দিন। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে যোগ করুন টম্যাটো কুচি। স্বাদমতো নুন, হলুদ, ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে সব উপকরণ কষিয়ে নিন। যোগ করুন ধুয়ে কুচিয়ে নেওয়া এক আঁটি পালং শাক। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। এতে মিশিয়ে দিন সেদ্ধ করা চাল-ডাল। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালংয়ের খিচুড়ি। উপর থেকে একটু ঘি মিশিয়ে নিন।

* মাশরুম রিসোটো স্টাইল খিচুড়ি- একটু নতুন স্বাদের কিছু খেতে চাইলে অবশ্যই বানিয়ে ফেলুন মাশরুম রিসোটোর কায়দায় খিচুড়ি। রিসোটো ভারতীয় না হলেও, ভারতীয়করণ করে খিচুড়ি বানানোই যেতে পারে। এই রান্নার জন্য অরবোরিও রাইস ব্যবহার হয়। তা দিয়েও রান্নাটি করতে পারেন। তবে চাইলে স্টার্চ বেশি এমন যে কোনও চাল নিতে পারেন, এমনকী গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। রান্নার জন্য প্রথমে সাদা তেলে মাশরুম নুন এবং রসুন কুচি দিয়ে ভেজে তুলে রাখুন। একটি পাত্রে মাখন দিয়ে মিহি করে কুচনো পেঁয়াজ এবং রসুন, টম্যাটো হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করুন সব্জি সেদ্ধ করা জল বা গরম জল। তার মধ্যে দিয়ে দিন ধুয়ে রাখা চাল। আঁচ কমিয়ে সেদ্ধ হতে দিন। চাল গলে গেলে তার মধ্যে চিজ়, স্বাদমতো নুন যোগ করুন। উপর থেকে মাশরুম ভাজা মিশিয়ে নিন। রিসোটো হবে খিচুড়ির মতোই গলা, তবে সাদা।

* ডিমের খিচুড়ি- ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন মেলে। তা স্বাস্থ্যের জন্যও ভাল। বানিয়ে ফেলতে পারেন ডিম খিচুড়িও। কড়াইয়ে তেল গরম হতে দিন। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন। যোগ করুন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে এবং জিরে গুঁড়ো। সমস্ত মশলা কষিয়ে ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে যোগ করুন। সেদ্ধ করা ডিমের গা-টা ছুরি দিয়ে চিরে এর মধ্যে দিয়ে দিন। একসঙ্গে সবটা মিনিট পাঁচেক কষিয়ে পরিমাণমতো গরম জল দিন। এটি পোলাও নয়, খিচুড়ি। তাই এটি গলা গলা হবে, ঝরঝরে নয়। সমস্ত উপকরণ দিয়ে প্রেশার কুকারে রান্না করে নিতে পারেন যতক্ষণ না চাল-ডাল সুসিদ্ধ হয়। 

স্বাস্থ্যকর, হালকা অথচ পেট ভরানো এই খিচুড়ির ট্যুইস্ট ছোট-বড় সকলের কাছেই হতে পারে আদর্শ টিফিন। ব্যস্ত সকালের চাপ কমাতে তাই প্রতিদিন নতুন কিছু ভাবার বদলে একবার ফিরেই দেখা যাক পরিচিত স্বাদের নতুন রূপে।


You might also like!