Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Unusual death: মালদায় পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু

Unusual death (File Picture)
Unusual death (File Picture)

 

মালদা, ৬ মে: রাত পোহালেই মালদায় লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদা জেলার বৈষ্ণব নগর থানা এলাকায়। মৃতদেহ আনা হয়েছে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তান। আনুমানিক বয়স ৪৩ বছর।বাড়ি দার্জিলিং জেলার লামা রোড ওয়ার্ড নাম্বার ২২। সেখান থেকে মালদার বৈষ্ণব নগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী।

তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসকেরা মৃত বলে বলে ঘোষণা করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!