Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Suvendu Adhikari:সময় নির্ধারণ করে দেবের বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার ইঙ্গিত শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

ঝাড়গ্রাম : ভাইরাল অডিয়ো বিতর্কে নাম জড়িয়েছে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী দেবের। এবার লোকসভা ভোটের আগে ফের একবার ঘাটালের তৃণমূল প্রার্থীকে একহাত নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় কোনও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার ইঙ্গিত দিয়ে একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন শুভেন্দুবাবু।

২৩ মে, সকাল ৯টায়। নিজের এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ্যে আনবেন বলে ঘোষণা করলেন। ঝাড়গ্রামে এক নির্বাচনী প্রচার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “২৩ তারিখ সকালবেলা ঘাটালের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছাড়ব, আর ওদিন ঘর থেকে বেরোবেন না। ২৩ তারিখ সকাল বেলা। ফলো করবেন। ৯টার সময়, এক্স হ্যান্ডেলে।”

যদিও কী এমন বিস্ফোরক তথ্য তিনি প্রকাশ্যে আনবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বিরোধী দলনেতা। তবে হুঁশিয়ারির সুরে বলে রেখেছেন, “ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে।”

প্রসঙ্গত, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটালে। এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে অন্যতম চর্চিত লোকসভা আসন হল ঘাটাল। দুই তারকা প্রার্থীর লড়াই। একদিকে ঘাটালের দু’বারের সাংসদ দেব, যাঁকে এবারও প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী করেছে খড়্গপুরের বিধায়ক তথা পদ্ম শিবিরের তারকা নেতা হিরণ চট্টোপাধ্যায়কে।

You might also like!