Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Lorry hits Toto and bike in Purulia:পুরুলিয়ায় টোটো ও বাইকে ধাক্কা লরির; মৃত্যু পাঁচ জনের, সঙ্কটজনক দু'জন

Lorry hits Toto and bike in Purulia
Lorry hits Toto and bike in Purulia

 

পুরুলিয়া, ১১ মে: পুরুলিয়ায় ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, শুক্রবার রাতের এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা সঙ্কটজনক। একটি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ৫ জনের, একে একে টোটো ও মোটরসাইকেলে ধাক্কা মারে লরিটি। তারপরই সোজা বেরিয়ে যায়। পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছিল লরিটি। দুর্ঘটনার পরই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তখন টোটোর যাত্রীরা পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। এরপর খবর পেয়ে পুলিশ যায় ও যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

শুক্রবার রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি লরি পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছিল সেই সময় বেপরোয়াভাবে এসে প্রথম একটি যাত্রীবোঝাই টোটো তারপর একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘাতক লরিটি আশেপাশে থাকা পথচারীদেরও ধাক্কা মারে। ভয়াবহ এই দুর্ঘটনায় জখম হন ১১ জন। তাঁদের সঙ্গে সঙ্গে হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর জখম দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

পরে এই দুর্ঘটনার জন্য ঘাতক লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। এদিকে চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে যানের গতি নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রচুর পুলিশ কর্মী। বিষয়টিকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হয়েছে। রয়েছে উত্তেজনাও।

You might also like!