Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Howrah Uluberia: উলুবেড়িয়ায় বিয়েবাড়ি ফেরত অটো থামিয়ে ছিনতাই, আক্রান্ত বরযাত্রীর

The victim's bridegroom was robbed after stopping the car returning to the wedding house
The victim's bridegroom was robbed after stopping the car returning to the wedding house

 

উলুবেড়িয়া, ৩০ মে: চাঞ্চল্যকর ঘটনা ঘটল হাওড়ার উলুবেড়িয়ায়। বিয়েবাড়ি ফেরত অটো থামিয়ে ছিনতাই করল দুষ্কৃতীরা, বাধা দেওয়ায় অটো ভাঙচুর করা হয়, এমনকি বরযাত্রীদের মারধর করে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ উঠেছে। বুধবার রাত ১টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটে।

দুষ্কৃতীদের মারধরে আহত হয়েছেন এক মহিলা-সহ কয়েকজন বরযাত্রী। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে বিয়েবাড়ি থেকে অটোতে চেপে ফিরছিলেন তাঁরা। সেই সময় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর তাঁদের অটোর সামনে এসে দাঁড়ায় দুষ্কৃতীরা। অবাধে চলে ছিনতাই, বাধা দিলে অটোতে ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে মারধরও করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!