Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Mamata Banerjee:আইএনডিআই ক্ষমতায় এলে ইডি, সিবিআই-দের অত্যাচার বন্ধ করে দেবেন, সভায় মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

হুগলি: আইএনডিআই জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূলনেত্রী৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, এই জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় জোরের সঙ্গে দাবি করছেন, আইএনডিআই জোটের সরকারই দিল্লিতে ক্ষমতায় আসছে৷ তৃণমূলও যে এই জোট সরকারকে সমর্থন করবে, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা৷ তবে যথারীতি এ রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বকে গুরুত্বই দিতে চাননি তৃণমূলনেত্রী।

কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কোনও জোট নেই।কংগ্রেস-সিপিআইএমের মহাঘোঁট আছে। ‘ইন্ডিয়া’-টা আমার দেওয়া নাম। যার জন্য মোদীবাবু ‘ইন্ডিয়া’ নামটা সংবিধান থেকে তুলে দিলেন। আমি বলে দিচ্ছি, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসছে। ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে ইডি-র অত্যাচার,সিবিআই- এর অত্যাচার তুলে দেব। যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে।’

প্রসঙ্গত, বিরোধীদের হেনস্থা করতেই মোদি সরকার ইডি, সিবিআইকে কাজে লাগাচ্ছে, দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে তৃণমূল সহ বিরোধী দলগুলি৷ কামারপুকুরের পর বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেও তিনি ঘোষণা করেন, আইএনডিআই জোট ক্ষমতায় এলে সিএএ এবং এনআরসি বাতিল করা হবে৷

You might also like!