Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Debansh Bhattacharya:নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে বিজেপি-র ঝোলানো তালা ভেঙে ঢুকল দেবাংশু

Debansh Bhattacharya
Debansh Bhattacharya

 

পূর্ব মেদিনীপুর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে রবিবার তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল বিজেপি! পরে দলবল নিয়ে নিজেই সেই তালা ভাঙলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য। পার্টি অফিসে বিজেপির লাগানো পদ্ম-পতাকাও ছিঁড়ে ফেললেন তিনি। শাসকদলের প্রার্থীর দাবি, যাঁরা প্রকাশ্যে পার্টি অফিস দখলের চেষ্টা করছেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। নইলে আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেবাংশু।বিজেপি-র বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরকে ‘গদ্দারের মাটি’ বলেছেন। তার প্রতিবাদে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলানো হয়েছে। মমতার কুশপুতুলও পোড়ানো হয়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিকেলে নন্দীগ্রামে যান দেবাংশু। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ওই পার্টি অফিসে গিয়ে তালা ভাঙেন তিনি। দেবাংশু বলেন, ‘‘যারা প্রকাশ্যে পার্টি অফিসের দখল নিতে চেষ্টা করেছে, তাদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হল। যদি এই অভিযুক্তেরা অবিলম্বে গ্রেফতার না হয়, তা হলে আমরা গোটা তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে বৃহত্তর আন্দোলন করব।’’

You might also like!