Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Rain Forecast: সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, আজ দুর্যোগ কোন কোন জেলায়?

Rain Forecast (Symbolic Picture)
Rain Forecast (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তীব্র দাবদাহের পর এবার অবশেষে বর্ষণ পর্ব চলছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গত সোমবার থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টির ধরেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবারও দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলেছে বৃষ্টি। আর এই লাগাতার বৃষ্টির ফলে অনেকটাই নমেছে তাপমাত্রার পারদ। আজও স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর মারফত জানা যাচ্ছে, আজ শুক্রবারও শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেও এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সেক্ষেত্রে হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্তই এই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

You might also like!