Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Miscreants: নির্মীয়মাণ স্কুল ব্লিডিংয়ে বোমাবাজির অভিযোগ খড়দায়!

Bombing charges in the construction of school buildings in the straw!
Bombing charges in the construction of school buildings in the straw!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেসরকারি স্কুলে বোমাবাজি ও হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার খড়দার সদরহাটে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায়। স্কুলের সিসিটিভি ক্যামেরাতেও ভাঙচুর চালান হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। তবে ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন স্কুলের কর্মীরা।

অভিযোগ, গতরাতে খড়দার ওই বেসরকারি স্কুলে হামলা চালায় একদল দুষ্কৃতী। স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। তারপর ভিতরে ঢুকে কর্মীদের বন্দুক ও ধারাল অস্ত্র দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি স্কুলের সিসিটিভি-তেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। দুষ্কৃতী হামলার সেই সিসিটিভি ফুটেজ অবশ্য ইতিমধ্যেই এসে পৌঁছেছে সংবাদমাধ্যমের হাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। সারারাত সেখানে পুলিশ পাহাড়া থাকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভয়াবহ আতঙ্কে রয়েছেন স্কুলের কর্মীরাও।

You might also like!