Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Beldanga Blast :রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণ ! ভোটের আগেই আতঙ্ক মুর্শিদাবাদে

Items are scattered at the blast site
Items are scattered at the blast site

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বোমা উদ্ধার ও বিস্ফোরণ নিয়ে রবিবার সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছিল রেজিনগরে। সোমবার ফের বোমা বিস্ফোরণ হল বেলডাঙায়। 24 ঘণ্টার মধ্যে পাশাপাশি দুই বিধানসভায় বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ যার ফলে তৃতীয় দফা ভোটের আগে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন এলাকার মানুষ ।

এ দিন বেলডাঙা থানার ঝুনকা মাঝপাড়া এলাকায় সকাল আটটা নাগাদ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা । বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে গিয়েছে । মজুত করে রাখা বোমা অতিরিক্ত গরমের ফলে ফেটে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচন আসতেই রেজিনগর ও বেলডাঙা নিজের চেহারা নিতে শুরু করেছে । দিনকয়েক আগে নাজিরপুর বিকলনগর এলাকায় তৃণমূল গোষ্ঠীর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ৷ ওই ঘটনায় জখম হন বেশ কয়েকজন । এরপর ভরতপুরের সরডাঙা বিন্দারপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দুই মহিলা-সহ দশজন জখম হন । রবিবার রেজিনগরের নাজিরপুরর আর্বজনার স্তূপ থেকে বিস্ফোরণ ঘটে । বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা । তদন্তে নেমে পুলিশ 24টি তাজা বোমা উদ্ধার করে ।

ওই ঘটনার পর 24 ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরণের তীব্রতায় ফের কেঁপে ওঠে রেজিনগরের পাশের বিধানসভা বেলডাঙার ঝুনকা । বিস্ফোরণে যে সময় বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে গিয়েছে সেই সময় গৃহকর্ত্রী আইসডিএস কেন্দ্রে গিয়েছিলেন । মর্জিনা খাতুন বলেন, "আমি বাড়িতে থাকলে জখম হতাম । আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হল ৷ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি ৷"

এ দিনও আবর্জনার স্তূপ থেকে বিস্ফোরণ ঘটেছে । খবর পেয়ে এলাকায় আসে পুলিশ । পুলিশের অনুমান, বোমা মজুত ছিল ৷ তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে বোমা ফেটে গিয়েছে ।


You might also like!