Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

CM in Action: শিশুর সঙ্গে হৃদয়স্পর্শী আলাপচারিতা মুখ্যমন্ত্রী যোগীর

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

 

লখনউ, ২ ফেব্রুয়ারি : 'জনতা দর্শন'-এর সময় স্কুলে ভর্তির জন্য আগ্রহী এক শিশুর সঙ্গে হৃদয়স্পর্শী আলাপচারিতা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আলাপচারিতার পর, মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন শিশুটির স্কুলে ভর্তি নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ওই শিশুটি বলে, লরেটো স্কুলে ভর্তি হতে চায় সে। এছাড়াও কোন ক্লাসে সে এডমিশন চায়, তাও শিশুটির কাছে জানতে চান যোগী আদিত্যনাথ।

'জনতা দর্শন'-এ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার পর, শিশুটির মা ফারাহ মুশারফ বলেন, "আমরা আমার মেয়ের জন্য লরেটো কনভেন্ট স্কুলে ভর্তির জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। সে মুখ্যমন্ত্রীর সামনে একটি কবিতা আবৃত্তি করেছিল। সে স্কুলে যেতে আগ্রহী। আমরা নিশ্চিত যে সে স্কুলে ভর্তি হবে।" মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার পর, ক্ষুদে শিশু অনাবিল আলী বলে, "আমি মুখ্যমন্ত্রী যোগীজির সঙ্গে দেখা করেছি এবং তাঁকে লরেটো কনভেন্ট স্কুলে ভর্তির জন্য অনুরোধ করেছিলাম।"

You might also like!