Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Mamata Banerjee: চন্দন যাত্রার দুর্ঘটনায় মৃত বেড়ে ৩! শোক প্রকাশ বঙ্গের মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee condolences about Chandan Yatra death issue (File Picture)
Mamata Banerjee condolences about Chandan Yatra death issue (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুরীর চন্দন যাত্রার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছেন। এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ২৫ জন। এই দুর্ঘটনায় এবার শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হতাহতদের পরিবার ও ওড়িশা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “পুরীতে জগন্নাথের চন্দন যাত্রায় বাজি বিস্ফোরণের ঘটনায় হতবাক। কয়েক জন আহত হয়েছেন। ঈশ্বরের কাছে তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। ওড়িশা সরকারের পাশে আছি।” এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। জানিয়েছেন, আহতদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। পুরো বিষয়টির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। 

You might also like!