Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: শীঘ্রই ফিরবে জাঁকিয়ে শীত, মহানগরীতে তাপমাত্রার তারতম্য অব্যাহত

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৩ ডিসেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীঘ্রই ফিরতে চলেছে জাঁকিয়ে শীত, বড়দিনের পর থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৭ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা একটু একটু করে কমতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। এদিন সকালে বীরভূম জেলার বিভিন্ন অংশ ঘন কুয়াশায় মোড়া ছিল, ফলে দৃশ্যমানতা কমে যায়।

You might also like!