Game

6 hours ago

IPL 2026: বুধবার আইপিএলের প্রথম ও তৃতীয় স্থানধিকারী দুটি দলের মুখোমুখি লড়াই

Sunrisers Hyderabad vs Punjab Kings, IPL 2026
Sunrisers Hyderabad vs Punjab Kings, IPL 2026

 

হায়দরাবাদ , ৫ মে : বুধবার আইপিএলে দ্বিতীয় স্থানাধিকারী সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে প্রথম স্থানাধিকারী পঞ্জাব কিংসের। ম্যাচটি হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই মাঠে হায়দরাবাদ দল পঞ্জাবের বিপক্ষে বেশিরভাগ ম্যাচ জিতেছে। চলতি আইপিএলে পঞ্জাব কিংস ৯ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে। তৃতীয় স্থানধিকারী হায়দরাবাদ ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছে । আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংস-এর হেড টু হেড রেকর্ডে হায়দরাবাদ বেশ এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত ২৩টি ম্যাচের মধ্যে হায়দরাবাদ ১৬টি ম্যাচে জয় পেয়েছে, যেখানে পঞ্জাব জিতেছে মাত্র ৭টি ম্যাচে। তাই হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেও হায়দরাবাদের পাল্লা ভারী।

You might also like!