Game

6 hours ago

IPL 2026: জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স

Mumbai Indians still in IPL 2026 playoff race
Mumbai Indians still in IPL 2026 playoff race

 

মুম্বই , ৫ মে : সোমবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। বিশাল ২২৯ রানের লক্ষ্য তাড়া করে এমআই ছয় উইকেটে ম্যাচটি জিতে নেয়। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার এদিন খেলেননি। ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা ভালো বল করতে ব্যর্থ হন, কারণ এলএসজি-র ব্যাটসম্যানরা মুম্বই বোলারদের পিটিয়ে এই বিশাল রান করে। ওপেনার মিচেল মার্শ ৪৪ , নিকোলাস পুরান ৬৩,এইডেন মার্করাম ৩১* এবং হিম্মত সিং ৪০* রান করেন।

তবে, রান তাড়া করতে নেমে এমআই ওপেনার রায়ান রিকেলটন (৮৩) ও রোহিত শর্মার (৮৪) দুর্দান্ত সূচনার কাছে এল এসজির সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তারা দুজনেই অর্ধশতক হাঁকিয়ে ১০.৫ ওভারে ১৪৩ রানের এক দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়েন। নমন ধীর অপরাজিত ২৩ রান করে মুম্বইকে মাত্র ১৮.৪ ওভারে ছয় উইকেটের জয় এনে দেন।

You might also like!