Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

1 hour ago

WB Weather Update: রাতের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে ফিরল স্বস্তি, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

WB Weather Update
WB Weather Update

 

কলকাতা, ১৬ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, শুক্রবার রাতের ঝড়-বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী দু’দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রায় আগামী সাত দিনে তেমন হেরফের হবে না।

You might also like!