Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: শীতের পরশ দক্ষিণ ও উত্তরবঙ্গে, শীঘ্রই ফের বাড়বে তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৮ জানুয়ারি : পারদ-পতনের সঙ্গে সঙ্গেই শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শীতের আমেজ রয়েছে দার্জিলিং ও কালিম্পঙ-সহ উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতেও। আগামী কিছু দিন এমনই থাকবে আবহাওয়া। ৩০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেশ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে, ৩১ জানুয়ারির পর থেকে ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত মোটামুটি ঠান্ডা অনুভূত হবে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে অথবা সামান্য ওপরে থাকতে পারে। কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। তবে, ৩১ জানুয়ারির পর থেকে তাপমাত্রা বাড়বে। ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সর্বনিম্ন থাকবে স্বাভাবিকের ওপরে।

You might also like!