Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

kolkata

1 year ago

Maa Flyover Traffic Restrictions: শুক্রবার থেকে প্রতি রাতে মা উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ

MAA  Flyover Kolkata
MAA Flyover Kolkata

 

কলকাতা, ৭ মার্চ : কলকাতার গুরুত্বপূর্ণ মা উড়ালপুল সংস্কারের কাজের জন্য শুক্রবার থেকে প্রতি রাতেই যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই সংস্কারের কাজ করবে, যার জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। যে সমস্ত গাড়ি মা উড়ালপুল হয়ে ইএম বাইপাসের দিকে যাবে, তাদের জন্য বিকল্প পথও বলে দিয়েছে কলকাতা পুলিশ। পার্ক সার্কাস থেকে সুরাবর্দি অ্যাভিনিউ ধরে, দরগা রোড হয়ে, চার নম্বর ব্রিজ পেরিয়ে পৌঁছনো যাবে ইএম বাইপাস। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তৃপক্ষ। তাই রাতে যাতায়াতের পরিকল্পনা করার সময় এই পরিবর্তন মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


You might also like!