Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Maitri express stille cancel:অশান্ত পরিস্থিতি বাংলাদেশে, আপাতত বাতিল ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস

Maitri express stille cancel
Maitri express stille cancel

 

কলকাতা, ২২ জুলাই: বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে গত শুক্রবার থেকে দুই বাংলার আন্তর্জাতিক ট্রেন পরিষেবা ব্যাহত হতে শুরু করে। তারপর থেকেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পড়শি দেশের অস্থিরতা এখনও কাটেনি। যার জেরে সোমবার ও মঙ্গলবার কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

রবিবারও দু’দেশের মধ্যে যাত্রী পরিবহণে অন্যতম এই ট্রেনটি উভয় দেশ থেকেই যাত্রা শুরু করতে পারেনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পূর্ব রেলের শীর্ষ কর্তারা। তাঁদের বক্তব্য, সীমান্তের ওপারে উদ্ভুত উত্তেজনা পুরোপুরি না কমলে ট্রেন চালানো সম্ভব নয়। যাত্রী সুরক্ষার সঙ্গে ভারতীয় রেল কোনও ধরনের আপস করবে না। তাই বিদেশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ মেনে এই ট্রেন সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


You might also like!