Country

50 minutes ago

PM To Begin 5-Nation Tour: শুক্রবার থেকে ৬ দিনের জন্য পাঁচ দেশ সফর প্রধানমন্ত্রীর

Prime Minister Narendra Modi will embark on a 5-nation trip starting May 15
Prime Minister Narendra Modi will embark on a 5-nation trip starting May 15

 

নয়াদিল্লি, ১২ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার, ১৫ মে ৬ দিনের জন্য পাঁচ দেশ সফরে রওনা দেবেন। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমির শাহি যাবেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সেখানকার রাষ্ট্রপতি শেখ মহম্মন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম অ্যালেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে এবং সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালিতে যাবেন।

You might also like!