Game

1 hour ago

LaLiga: লা লিগায় ২৯–তম শিরোপা জিতল বার্সিলোনা

Barcelona players lift the trophy after winning the Spanish La Liga
Barcelona players lift the trophy after winning the Spanish La Liga

 

বার্সিলোনা, ১১ মে : কাম্প নউয়ে রবিবার রাতে মরসুমের দ্বিতীয় ক্লাসিকোয় ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। মার্কাস র‍্যাশফোর্ডের গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর, ব্যবধান বাড়ান ফেররান তরেস। লা লিগার ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯টি শিরোপা জিতল বার্সিলোনা। তবে, এবারই প্রথম ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল কাতালান ক্লাবটি। তিন ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বার লা লিগা শিরোপা জিতল হান্সি ফ্লিকের দল। ৩৫ রাউন্ড শেষে ৩০ জয় ও এক ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হলো ৯১। ২৪ জয় ও পাঁচ ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। বাকি তিন ম্যাচে বার্সিলোনা খেলবে আলাভেস, রেয়াল বেতিস ও ভালেন্সিয়ার বিপক্ষে।

You might also like!