Country

1 hour ago

Vietnam President at Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা

Vietnam President To Lam at Rashtrapati Bhavan
Vietnam President To Lam at Rashtrapati Bhavan

 

নয়াদিল্লি, ৬ মে : ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তিনদিনের ভারত সফরে। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে এদিন ভিয়েতনামের রাষ্ট্রপতিকে অভিবাদন জানানো হয়। মঙ্গলবারই বিহারের বুদ্ধগয়া সফর করেন তো লাম, এরপর নতুন দিল্লিতে এসে পৌঁছন তিনি। বুদ্ধগয়ায় মহাবোধী মন্দিরে পূজার্চনা করেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। তিনি মঠও পরিদর্শন করেন। বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সে দেশের সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এছাড়াও আছে একটি শক্তিশালী বাণিজ্যিক প্রতিনিধিদল। ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটিই তো লাম-এর প্রথম ভারত সফর।

You might also like!