Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

kolkata

1 year ago

Weather Forcast: ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, আগামী সপ্তাহেই গরম বাড়বে দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৮ মার্চ :  বসন্তেও দক্ষিণবঙ্গে ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, শনিবার সকালেও মৃদু শীতের আমেজ অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে গরম বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী সোমবার থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও গরম বাড়তে পারে। তার আগে শনিবার কলকাতায় বাড়ল নূন্যতম তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।

You might also like!