Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Kolkata police updates:কাঁকুড়গাছির বিজেপি কর্মীর খুনের মামলায় ধৃত অবসরপ্রাপ্ত এসি-র জামিন

Kankurgachi BJP worker murder case
Kankurgachi BJP worker murder case

 

কলকাতা, ২৮ আগস্ট: চার বছর আগে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের মামলায় ধৃত কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি (তৎকালীন ওসি, নারকেলডাঙা থানা) শুভজিৎ সেনকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ জেল হেফাজতে থাকা ওই ওসির জামিনের আর্জি মঞ্জুর করেছেন।

প্রায় সাড়ে চার বছরের পুরনো এই মামলায় নাম জড়িয়েছে একাধিক পুলিশকর্মী ও আধিকারিকের। গত ১৮ জুলাই বিশেষ সিবিআই আদালত কলকাতা পুলিশের তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি, শুভজিৎ এবং ‘খুনে সাহায্যকারী’ সুজাতা দে-র জামিনের আবেদন খারিজ করে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

তবে চলতি মাসের শুরুতে রত্না এবং দীপঙ্কর জামিন পেয়ে যান। সিবিআই হাই কোর্টে তাঁদের জামিনের বিরোধিতা করলেও বিচারপতি জয় সেনগুপ্ত শেষমেশ দুই পুলিশকর্মীর জামিনের আবেদন মঞ্জুর করেন। এ বার মামলায় আর এক অভিযুক্ত শুভজিৎও জামিন পেলেন।

You might also like!