Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Abhishek Banerjee:প্রয়োজনে ১০ লক্ষ লোক নিয়ে দিল্লিতে অভিযানের হুঁশিয়ারি অভিষেকের

Delhi protest warning
Delhi protest warning

 

কলকাতা, ২৮ আগস্ট  : প্রয়োজনে ১০ লক্ষ লোক নিয়ে দিল্লিতে অভিযান করবেন তাঁরা। বৃহস্পতিবার রেড রোডের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হুঁশিয়ারি দেন। বলেন, যদি আগামী দিনে বাংলার একজন ভোটারের নামও বিজেপি কেটে বাদ দেয়, তবে লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করবে তৃণমূল।

বিজেপি দাবি করেছে, ২০২৬ সালের ভোটে তৃণমূলের বিদায় ঘটবে। তবে বৃহস্পতিবারের সভা মঞ্চ থেকে অভিষেকের সরাসরি হুঁশিয়ারি, ‘‘যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ২০২৬-এ আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না। আগামী বছর ২৮ অগস্ট আরও বড় সমাবেশ হবে।’’

এই প্রেক্ষিতে তাঁর সরাসরি চ্যালেঞ্জ - বিজেপির যদি সত্যিই শক্তি থাকে, তবে আগামী নির্বাচনে ৫০ আসন পার করে দেখাক। তৃণমূল নেতার অবশ্য এও দাবি, গতবারের চেয়েও বেশি আসন নিয়ে ২০২৬ সালের ভোটে তারা ক্ষমতায় ফিরবে।

You might also like!