Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Rain forecast in J&K: ভারী বৃষ্টির ভ্রুকুটি জম্মু ও কাশ্মীরে, ২০ আগস্টের পর বদলাবে আবহাওয়া

Rain forecast in jammu-kashmir
Rain forecast in jammu-kashmir

 

শ্রীনগর, ১৮ আগস্ট : জম্মু ও কাশ্মীরে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জম্মুর পাশাপাশি কাশ্মীর বিভাগের বিভিন্ন অঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু বিভাগের কিছু অংশ, যেমন জম্মু, রিয়াসি, উধমপুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডোডা, কিশতওয়ার, রামবান এবং কাশ্মীর বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ২০ আগস্ট থেকে বদলাতে পারে আবহাওয়া। ওই সময়ে গরম এবং আর্দ্রতা বাড়বে। আবার ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

You might also like!