Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 hour ago

Monsoon to arrive in Kerala: ২৬ মে কেরলমে বর্ষা ঢোকার সম্ভাবনা, এবারও সময়ের আগেই

Monsoon to arrive in Kerala on May 26
Monsoon to arrive in Kerala on May 26

 

নয়াদিল্লি, ১৬ মে : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২৬ মে কেরলমে প্রবেশ করতে পারে। যদিও কেরলমে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হলো পয়লা জুন। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

সাধারণত পয়লা জুন কেরলমে বর্ষা প্রবেশ করে। ২০০৫ সাল থেকে কেরলমে বর্ষা প্রবেশের সম্ভাব্য দিন নিয়ে পূর্বাভাস দিয়ে আসছে ভারতীয় আবহাওয়া দফতর। এই বছর কেরলমে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ২৬ মে পৌঁছতে পারে। তবে এ ক্ষেত্রে চার দিনের এদিক-ওদিক হতে পারে বলে জানিয়েছে আইএমডি। প্রতিবছর সাধারণত ১৯ থেকে ২১ মে-র মধ্যে আন্দামান সাগরে বর্ষার প্রবেশ ঘটে। এরপর ধাপে ধাপে তা উত্তর ও পশ্চিম ভারতে বিস্তার লাভ করে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ বছরও বর্ষার গতিপথ মোটের উপর স্বাভাবিক থাকতে পারে।

You might also like!