Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Mamata Banerjee:TMCP প্রতিষ্ঠাদিবসে স্মৃতিচারণা মমতা: ‘মাথা লক্ষ্য করে গুলি চালানো হত, একজন হাত তুললেই…’

TMCP foundation day
TMCP foundation day

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসে আবেগমগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করলেন এবং কিভাবে তিনি ছাত্র আন্দোলনের সময় অত্যাচারের মুখোমুখি হয়েছেন তা সকলের সামনে তুলে ধরলেন।

বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ঘটনার কথা বলি। একবার একটা ঘটনায় আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। কোনওরকমে পালিয়ে আসি। বক্সিদা-রা ছিলেন। হঠাৎ দেখি দুটো ছাত্র পরিষদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। ওদের থাপ্পড় মেরে উদ্ধার করে নিয়ে এসেছিলাম।” মমতা জানান, এরপর পাইপগান নিয়ে তাঁকে তাড়া করে দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে ভবানীপুরের একটি রেস্তোরাঁয় ঢোকানো হয় তাঁদের।
এরপর হাজরার অশান্তির স্মৃতিচারণা করেন তিনি। বলেন, “হাজরায় একবার আমার মাথায় মারল। দেখছি, রক্তে ভেসে যাচ্ছে। আমার মাথায় অপারেশন, ৪৬ টা সেলাই। ব্রেন অপারেশন হল। হাতের হাড় ভেঙে দিয়েছে।” একবার তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলেও দাবি করলেন মমতা। বললেন, একজন হাত তোলায় বরাতজোরে প্রাণ বেঁচেছিল তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, এত অত্যাচারের পরও তিনি লড়েছেন, মানুষের পাশে থেকেছেন। আগামীতেও এভাবেই লড়াই চালিয়ে যাবেন তিনি। প্রসঙ্গত, এদিনের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, জয়া দত্ত-সহ একাধিক নেতারা ছিলেন।

You might also like!