Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Himachal Earthquakes: হিমাচলের চাম্বায় দু'বার ভূমিকম্প, কম্পাঙ্ক ৩.৩ ও ৪.০

2 earthquakes jolt Himachal's Chamba
2 earthquakes jolt Himachal's Chamba

 

শিমলা, ২০ আগস্ট : অল্প সময়ের ব্যবধানে পরপর দু'বার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চাম্বা জেলা। বুধবার ভোরে চাম্বা জেলায় এক ঘণ্টার ব্যবধানে দু'বার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। প্রথম ভূমিকম্পটি হয় ৩.২৭ মিনিটে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৩। কেন্দ্রস্থল চাম্বা। প্রায় এক ঘণ্টা পরে সকাল ৪.৩৯ মিনিট নাগাদ ফের ভূমিকম্প হয় চাম্বায়। দ্বিতীয় বার কম্পনের মাত্রা ছিল আগের চেয়ে সামান্য বেশি। রিখটার স্কেল অনুযায়ী ৪.০। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচলের জনজীবন। ধসের জেরে রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে অনুভূত হল ভূমিকম্পও।

You might also like!