Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Sukanta Majumdar:মানকুমার বসু ঠাকুরকে বিনম্র শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

tribute to Mankumar Basu Tagore
tribute to Mankumar Basu Tagore

 

কলকাতা, ২৮ আগস্ট : “স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান ব্যক্তিত্ব ও ভারতীয় নৌবিদ্রোহের অমর শহীদ মানকুমার বসু ঠাকুরের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, আজাদ হিন্দ বাহিনীর গোপন বিভাগের সঙ্গে যুক্ত হয়ে তিনি দেশীয় সিপাহীদের অন্তরে জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার দীপ্ত চেতনা। তাঁর নেতৃত্বেই গোলন্দাজ বাহিনীর জওয়ানরা গোপনে সঞ্চিত গোলাবারুদ সমুদ্রে নিক্ষেপ করে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

ঔপনিবেশিক বৈষম্য ও অরাজকতার বিরুদ্ধে যখন অসন্তোষ ধ্বনিত হচ্ছিল, তখন ‘বিদ্রোহের বীজ’ রোপণের অভিযোগে ১৮ এপ্রিল ১৯৪৩-এ মানকুমারসহ বারোজন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। অবশেষে ২৮ সেপ্টেম্বর ১৯৪৩, দেশমাতৃকার মুক্তির শপথ বুকে নিয়ে, ‘বন্দে মাতরম’ ধ্বনি উচ্চারণ করতে করতে মানকুমার ও তাঁর সহযোদ্ধারা মাদ্রাজ দুর্গে ফাঁসির মঞ্চে আরোহণ করেন। তাঁদের আত্মত্যাগ, পরাক্রম এবং দেশভক্তি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

You might also like!