Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Drug-Free Haryana Campaign: মাদক-মুক্ত হরিয়ানা লক্ষ্য, ইয়ুথ ম্যারাথনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সাইনি

Sirsa CM Nayab Singh Saini Visit Youth Marathon Organized Dabwali Today
Sirsa CM Nayab Singh Saini Visit Youth Marathon Organized Dabwali Today

 

সিরসা, ২৪ আগস্ট : মাদক-মুক্ত হরিয়ানার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি রবিবার ইয়ুথ ম্যারাথনের সূচনা করলেন। মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য 'হরিয়ানা উদয়' কর্মসূচির আওতায় রবিবার যুব ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। হরিয়ানার সিরসায় ইয়ুথ ম্যারাথনের সূচনা করার পর মুখ্যমন্ত্রী বলেছেন, "আজকের সকাল কোনও সাধারণ দিন নয়, বরং একটি নতুন হরিয়ানার সূচনা। যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে বের করে খেলাধুলার আলোয় আনার আমাদের অঙ্গীকারের প্রতীক।"

মুখ্যমন্ত্রী সাইনি আরও বলেছেন, "আমরা 'হরিয়ানা উদয়' কর্মসূচির আওতায় এই যুব ম্যারাথন আয়োজন করছি। এই অভিযানের আওতায়, আমরা এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ২৪৮৩টি কর্মসূচি আয়োজন করেছি এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি হরিয়ানায় ১৬,৫০,০০০-এরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি আরও গর্বিত যে 'হরিয়ানা উদয়' এখনও পর্যন্ত হরিয়ানার সবচেয়ে বড় প্রচারণা কর্মসূচিতে পরিণত হয়েছে।"


You might also like!