West Bengal

7 hours ago

Governor R.N. Ravi: নির্বাচন মিটতেই আমলাতন্ত্রে বদল, নতুন সচিব পেলেন রাজ্যপাল রবি

Governor R.N. Ravi
Governor R.N. Ravi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর প্রশাসনিক স্তরে প্রথম রদবদল করা হয়েছে। রাজ্যপাল আরএন রবি-র নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে সৌমিত্র মোহনকে। তিনি পূর্বে রাজ্যের পরিবহণ দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন। সাম্প্রতিক এই বদলির মাধ্যমে তাঁকে রাজভবনের দায়িত্বপূর্ণ পদে আনা হয়েছে। নির্বাচন-পরবর্তী প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভোটের আগেই বাংলায় রাজ্যপাল বদল হয়। নতুন রাজ্যপাল হিসাবে কলকাতার লোকভবনে শপথ নেন আরএন রবি। রাজ্যপালের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে সচিব পদে নিয়োগ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিনি। কিন্তু ভোট ঘোষণা হওয়া তা সম্ভব হয়নি বলে দাবি। আর তাই ভোট প্রক্রিয়া মিটতেই ২০০২ সালের আইএএস অফিসার সৌমিত্র মোহনকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হল। বলে রাখা প্রয়োজন, পরিবহন দপ্তরের সচিব পদে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলেছেন সৌমিত্র। ভোটের মধ্যে একাধিক আধিকারিক পদে রদবদল করা হলেও পরিবহন দপ্তর থেকে সরানো হয়নি তাঁকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাজ্যে পালাবদলের পরের দিনই রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হল।

প্রসঙ্গত, এর আগেও রাজভবনের সচিব পদকে ঘিরে বিতর্কের নজির রয়েছে। সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল থাকাকালীন নন্দিনী চক্রবর্তীকে এই পদে নিয়োগ করা হয়েছিল। তবে সেই নিয়োগ বেশিদিন স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই তাঁকে সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। অভিযোগ উঠেছিল, তিনি নাকি শাসকদলের বিরুদ্ধেই কাজ করছিলেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দেয় তৎকালীন রাজ্য সরকার। পরবর্তীতে নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে নিয়োগ করা হয় এবং প্রশাসনিক দক্ষতার জেরে তিনি মুখ্যসচিবের দায়িত্বও সামলেছেন। এই ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট, রাজভবনের সচিব পদ বরাবরই প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে থেকেছে।

You might also like!