Entertainment

1 hour ago

Neetu’s Parenting View: ‘বিয়ের পর সন্তানদের নিজের মতো থাকতে দেওয়া উচিত’, আলিয়া-রণবীরকে নিয়ে মন জিতলেন নীতু কাপুর

Neetu Kapoor with Alia and Ranbir
Neetu Kapoor with Alia and Ranbir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে বহুদিন ধরেই নীতু কাপুর-কে বলা হয় ‘কুল শাশুড়ি’। পুত্রবধূ আলিয়া ভাট-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই প্রশংসা শোনা যায় অনুরাগীদের মুখে। এবার এক সাক্ষাৎকারে পারিবারিক সম্পর্ক ও সন্তানদের ব্যক্তিগত পরিসর নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে আবারও প্রশংসা কুড়োলেন অভিনেত্রী। সম্প্রতি সোহা আলি খান-এর পডকাস্টে হাজির হয়ে নীতু কাপুর জানান, ‘রণবীর একজন অসাধারণ বাবা, এবং আলিয়াও অসাধারণ। দুজনেই চমৎকার অভিভাবক। তাঁরা দুজনেই খুব ব্যস্ত এবং তাঁদের অনেক কাজ থাকে, কিন্তু তা সত্ত্বেও তাঁরা তাঁদের সন্তানদের জন্য সময় বের করেন এবং ওর যত্ন নেন।’

একই বিল্ডিংয়ে থাকা সত্ত্বেও কেন ছেলে-বউমার জীবনে তিনি অতিরিক্ত হস্তক্ষেপ করেন না, সেই প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন অভিনেত্রী। তাঁর মতে,‘যখন ঋদ্ধিমার বিয়ে হল, আমি ঋষিজিকে বলেছিলাম ওকে প্রতিদিন ফোন না করতে। আমি বলেছিলাম যে ঋদ্ধিমার এখন বিয়ে হয়ে গিয়েছে। ভরতও তো আছে, আপনি ওকে সারাক্ষণ ফোন করতে পারেন না। আপনাকে একটু সরে দাঁড়াতেই হবে। আমি তাকে ফোন করতে ন করিনি, কিন্তু এমনি এমনি নয়, ওরও তো একটা জীবন আছে।’ তাঁর মতে, সন্তানদের নিজের সংসার ও ব্যক্তিগত জীবনকে সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।


প্রসঙ্গত, ২০২৫ সালের শেষের দিকে পালি হিলে নতুন বাড়িতে ওঠেন আলিয়া ও রণবীর। একই আবাসনে থাকলেও পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা ব্যক্তিগত পরিসর রয়েছে। জানা গিয়েছে, বহু কোটি টাকার এই বিলাসবহুল সম্পত্তিতেই এখন সময় কাটাচ্ছেন কাপুর পরিবার।


You might also like!