
নয়াদিল্লি, ১৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে এক বিশেষ অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় প্রায় ২৪০০ কোটি টাকার আর্থিক উৎসাহ প্রদান করবেন। শুক্রবার এই বিষয়ে এক্স হ্যান্ডলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এদিন সমাজ মাধ্যমে লেখেন, আজ বিকেল ৫টায় আমি একটি অনুষ্ঠানে যোগ দেব, যেখানে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় প্রায় ২৪০০ কোটি টাকার আর্থিক উৎসাহ প্রদান করা হবে। কর্মসংস্থান বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে আমাদের যুবশক্তিকে ক্ষমতায়িত করার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এটি তারই একটি অংশ।
At 5 PM today, will attend a programme where incentives worth around Rs. 2400 crore will be distributed under the Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana. This is a part of our efforts to empower our Yuva Shakti with a focus on enhancing job creation and expanding social…
— Narendra Modi (@narendramodi) June 19, 2026
