Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather forecast of Bengal: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ২০ ডিগ্রির ঘরে কলকাতার নূন্যতম তাপমাত্রা

Weather forecast of Bengal (Symbolic picture)
Weather forecast of Bengal (Symbolic picture)

 

কলকাতা, ২২ ফেব্রুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

শনি এবং রবিবার কলকাতার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার কলকাতা এবং জেলার বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। তার পর তাপমাত্রা এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমে গিয়েছিল। শনিবার তা কিছুটা বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে।

You might also like!