Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Doctors Protest:ধর্মতলায় অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন, যোগ দিয়েছেন আরও দু'জন চিকিৎসক

Doctors' Strike
Doctors' Strike

 

কলকাতা, ১২ অক্টোবর : ধর্মতলায় অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন, ১০-দফা দাবিতে টানা অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবার রাতেই অনশনে যোগ দিয়েছেন আরও দু'জন চিকিৎসক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট-এর তরফে জানানো হয়েছে, আরও দুই জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন শুরু করছেন। তাঁরা হলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই।

বৃহস্পতিবার গভীর রাতেই অসুস্থ হয়ে পড়েন ডাক্তার অনিকেত মাহাতো। এখন তিনি স্থিতিশীল রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে স্নিগ্ধারও। কিন্তু মনোবল কমেনি কারোরই। শুক্রবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরও দুই জন। অর্থাৎ বর্তমানে ওই মঞ্চে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল আট।

রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) বেঙ্গল শাখা কলকাতা-সহ জেলায় জেলায় ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। মোটামুটিভাবে বলতে গেলে, ধর্মতলায় ক্রমশ বাড়ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তীব্রতা।

You might also like!