kolkata

8 hours ago

Suvendu Adhikari: পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর, রাজ্যজুড়ে পালিত হচ্ছে অলচিকি লিপির উদ্ভাবকের জন্মদিন

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৫ মে : পণ্ডিত রঘুনাথ মুর্মু—ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার এবং অলচিকি লিপির উদ্ভাবকের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্যজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে মঙ্গলবার সকালে তিনি লিখেছেন, "জনজাতি সাঁওতাল সমাজের কিংবদন্তি নেতা, অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম জানাই।" তাঁর এই পোস্টটি বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই শোভা পাচ্ছে।​উল্লেখ্য, ১৯০৫ সালের আজকের এই পূর্ণিমা তিথিতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর থানার অন্তর্গত ডহরাডিহি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯২৫ সালে অলচিকি লিপি উদ্ভাবনের পর সেই লিপিতেই সাঁওতালি ভাষায় বিভিন্ন নাটক, কবিতা ও বই লিখেছিলেন তিনি। ১৯৭৭ সালে ঝাড়গ্রামের বেতাকুন্দরিডিহিতে একটি সাঁওতালি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন তিনি। রাঁচির ‘ধুমকুরিয়া’ কর্তৃক আদিবাসী সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে ‘ডি. লিট’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।

You might also like!